কেরানীগঞ্জে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের মুসলিমনগর এলাকার একটি ডোবা থেকে গতকাল শুক্রবার সকালে হিমেল (৭) নামের একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নেকরোজবাগ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল সে। নিহতের পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশী রানা তাকে পানিতে চুবিয়ে হত্যা করে থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের বাবা মো. ইব্রাহিম একটি হত্যা মামলা করেছেন।