কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পুনঃ খনন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুনঃ খনন ও তীর সংরক্ষণের কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে স্থানীয় সাংসদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ওই কার্যক্রমের উদ্বোধন করেন।
জানা গেছে, খালটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল থেকে ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। তবে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে শুভাঢ্যা খালে বুড়িগঙ্গা নদীর মুখ থেকে গোলাম বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশের দুই পাশে উচ্ছেদ অভিযান চালায় যৌথ বাহিনী। তখন খালের দুই পাশের ১৮৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পুনঃ খনন করে এর নাব্যতা বাড়ানো হয়। এরপর আবারও খালটিতে দখল ও দূষণ শুরু হয়। এ অবস্থায় ২০১২ সালের জুলাইয়ের শেষ দিকে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ৫৪ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে খালটি খনন এবং উদ্ধারকাজ শুরু করে। তবে কয়েক মাসের মধ্যেই আবার খাল দখল ও দূষণের ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহামঞ্চদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রকল্পটির পরিচালক আ. লতিফ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।