কেরানীগঞ্জে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় গত শুক্রবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে। ৩০ জনকে আসামি করে এ মামলা করেছেন নিহত আয়নাল হোসেনের স্ত্রী আরজুদা বেগম।শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জের বক্তারচর গ্রামের শাহজালাল ও নওয়াব আলীর পরিবারের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে নওয়াব আলীর পক্ষের আয়নাল নিহত হন। গতকাল শনিবার সকালে নিহতের লাশ বক্তারচর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।লাশ দাফন শেষে বেলা ১১টার দিকে নিহতের আত্মীয়স্বজন পুরান বক্তারচর এলাকার মুল্লুক চানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। মুল্লুক চানের স্ত্রী সখিনা বেগম বলেন, ‘হামলাকারীরা আমাকে ও আমার মেয়ে কাকলীকে (২৮) মারধর করেছে।’ মুল্লুক চান শাহজালালের পক্ষের লোক।তবে হামলার অভিযোগ অস্বীকার করে নওয়াব আলী জানান, ‘শুক্রবারের মারামারির পর থেকে আমি ঢাকায় আছি। কাজেই আমি বা আমার লোকজন হামলার সঙ্গে জড়িত নয়।’