কেরানীগঞ্জে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশের বর্তমান ১৬ কোটি জনসংখ্যার ১২ কোটি হচ্ছে নতুন প্রজন্ম, যারা মুক্তিযুদ্ধ দেখেনি। বাকি ৪ কোটি মানুষ মুক্তিযুদ্ধ দেখেছে। এ দেশকে ধ্বংসের চেষ্টায় লিপ্ত ’৭১-এর প্রেতাত্মারা ১২ কোটি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের মিথ্যা ইতিহাস ও ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা করছে।’ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা এবং শিশু-কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এসব কথা বলেন। উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘তোমরা নতুন প্রজন্মই এখন মুক্তিযোদ্ধা। যারা আগুন নিয়ে খেলছে ও মানুষ পুড়িয়ে মারছে, সেই সব নব্য রাজাকার ও ’৭১-এর প্রেতাত্মার বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করতে হবে।’