কেরানীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জের রুহিতপুর এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে ওসমান গনি ওরফে স্বপন (৪৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির ছেলে মোহাম্মদ সবুজ জানান, রুহিতপুর বাজারে তাঁদের খুচরা যন্ত্রের একটি দোকান আছে। গতকাল তিনি ও তাঁর বাবা বাড়িতে ফিরছিলেন। গ্রামের কাছাকাছি এলে পেছন থেকে একটি মাইক্রোবাস এসে সেখান থেকে আট-নয়জন যুবক বেরিয়ে এসে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তাঁর বাবা মারা যান।