কেরানীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের বরইতলা এলাকায় আজ সোমবার সন্ধ্যায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে শিশুসহ তিনজন আহত হয়েছে।

আহত লোকজন হলো মো. রাসেল (৭), আনোয়ার হোসেন (২৫) ও মো. রুবেল (২৫)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বরইতলা এলাকায় নোয়াখালী বাড়ির পাশে বেলুন ফোলানোর সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ওই তিনজন আহত হয়। রাত সাড়ে নয়টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।