কেরানীগঞ্জে স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও চিত্র প্রযোজক মো. নাজিম উদ্দিনের ছেলে নাফিমকে (৮) গতকাল রোববার অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ করেছেন।গতকাল সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় নাজিম উদ্দিনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।নাফিমের মা তাসলিমা নাজিম বলেন, নাফিম চতুর্থ শ্রেণীতে পড়ে। গতকাল সকাল পৌনে সাতটার দিকে সে স্কুলে যাওয়ার জন্য বাড়ির সামনে গাড়িতে উঠছিল। এ সময় দুটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসে করে আসা দুর্বৃত্তরা নাফিমকে তুলে নেওয়ার চেষ্টা চালায়। ওই সময় গাড়িচালক সাহাবুদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা নাফিমকে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।