কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া নতুন রাস্তার মোড়ে রোববার যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহত দুজনই মোটরসাইকেলটির আরোহী। তাঁরা হলেন, শরীফ (৪২) ও নিবিড় (৩৫)। তাঁরা ফল ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ ও নিবিড় মোটরসাইকেলযোগে কেরানীগঞ্জের কদমতলী থেকে পোস্তগোলা যাচ্ছিলেন। ওই দিন বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা তেঘরিয়া নতুন রাস্তার মোড়ে পৌঁছালে মাওয়াগামী গোধূলী পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আজম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।