কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গতকাল শুক্রবার বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন, খুকি বেগম (৫৫) ও মজনু মিয়া (২৮)। সূত্র জানায়, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে খুকি বেগম ও মজনু চুনকুটিয়া চৌরাস্তা থেকে অটোরিকশাযোগে রাজেন্দ্রপুর যাচ্ছিলেন। ঢাকা-মাওয়া মহাসড়কের লিংক রোডে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁরা ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাসটি আটক করা হয়েছে। পুলিশ জানায়, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।