কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা তিনটার দিকে মহাসড়কের রাজেন্দ্রপুরের মোল্লারপুল এলাকায় যাত্রী বহনকারী একটি ট্রাক একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিনজন আরোহী মারা যান। নিহত ব্যক্তিদের মধ্যে অটোরিকশার চালকও রয়েছেন। তাঁর নাম রাসেল (২৬)। নিহত অপর দুজনের নাম-পরিচয় জানা যায়নি। আহত মাজেদ (৩৫) ও জামাল মিয়াকে (৩২) ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।