কেরানীগঞ্জে ১২০০ ভারতীয় থ্রিপিসসহ ৩ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জে এক হাজার ২০০ ভারতীয় থ্রিপিসসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বন্দডাকপাড়া সড়কে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন খানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে ওই তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপের চালক মফিজুল ইসলাম (২৯), তাঁর সহকারী আবু হানিফ (২৮) ও বাবু (২৮) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। চালক মফিজুল জানান, ভারত থেকে আসা এসব পণ্য সাতক্ষীরা হয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডের এক কাপড় ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।