প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জ উপজেলায় ১৪১টি পূজামণ্ডপে পূজা হবে। এর মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৫১টি ও কেরানীগঞ্জ মডেল থানায় ৯০টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। গত রোববার ঢাকা জেলা পুলিশের উদ্যোগে কেরানীগঞ্জ মডেল থানা চত্বরে উপজেলা পূজামণ্ডপগুলোর নিরাপত্তা বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পূজা উদ্যাপন কমিটির সভাপতি অনুপ কুমার বর্মণ বলেন, চণ্ডীতলা পূজামণ্ডপ, চুনকুটিয়া কালীবাড়ি ও শুভাঢ্যা নয়াবাড়ি পূজামণ্ডপটি ঝুঁকিপূর্ণ। এ দুটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা দরকার। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক শেখর চন্দ্র দাস বলেন, পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার।