কেরানীগঞ্জে ১৭টি গোখরাসহ একজন আটক
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ঘাটারচর এলাকায় ১৭টি গোখরাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। পরে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দেন। ওই ব্যক্তির নাম মো. বাবুল মিয়া। তিনি ঘাটারচরের বাসিন্দা।
র্যা ব-২ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-২ এর অপারেশন কমান্ডার মেজর নাসিরউদ্দিন আহমেদ ও র্যা ব সদর দপ্তরের ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান এ অভিযান চালান। তাঁরা ১৭টি বিষধর গোখরা সাপসহ বাবুলকে আটক করেন।
মেজর নাসিরউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে সাপগুলো পাচারের উদ্দেশ্যে বাবুল মিয়ার কাছে রাখা হয়েছিল।
পরে ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান অবৈধভাবে বিষধর সাপ রাখার অভিযোগে বাবুল মিয়াকে এক বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।