প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো বন্ধুসভা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কেরানীগঞ্জ শাখার যৌথ উদ্যোগে প্রায় ৩০০ গরিব ও দুস্থ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্ব পাড়া ক্লাব চত্বরে গতকাল শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত চিকিৎসক হেলাল উদ্দিন আহমেদ ও ইফতেখার আলম সিদ্দিকী ওই রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেন। চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন পূর্ব পাড়া ক্লাবের সভাপতি আসাদ উল্লাহ। এ সময় বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি শিরিন আক্তার, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, কেরানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।