কেরানীগঞ্জে ৩৬ পূজামণ্ডপ ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে ১২২টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৩৬টি পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন। এসব ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, প্রতিটি পূজামণ্ডপে সরকারি অনুদান হিসেবে দেওয়া হবে ৫০০ কেজি চাল বা সমপরিমাণ অর্থ। পূজামণ্ডপগুলোতে পুলিশ-আনসারের পাশাপাশি থাকবে র‌্যাবের টহল দল।কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদ্যাপন কমিটির সদস্য স্বপন সরকার বলেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে তাঁরা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।