কেরানীগঞ্জে ৫০ কেজি বিস্ফোরকসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে ৫০ কেজি বিস্ফোরকসহ একজনকে আটক করেছে সিআইডি। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে স্বপন কুমার (৪০) নামের ব্যক্তিকে আটক করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার আশরাফুল ইসলাম প্রথম আলোকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে কেরানীগঞ্জের জিনজিরা বাজার এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ৫০ কেজি বিস্ফোরকসহ স্বপনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন জানিয়েছে, সীমান্তের ওপার থেকে বিস্ফোরক এনে দেশে বিক্রি করত।
স্বপনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও পুলিশ জানিয়েছে।