কেরানীগঞ্জে ‘ভূমিদস্যুদের’ বিরুদ্ধে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভূমিদস্যুদের’ বিরুদ্ধে কেরানীগঞ্জে গতকাল শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া-পূর্বদী মৌজা ভূমি রক্ষা সমিতির উদ্যোগে ওই কর্মসূচিতে দুই শতাধিক জমির মালিক অংশ নেন।গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ ছাড়াও অবৈধভাবে বালু ভরাট করে ব্যক্তিমালিকানার জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সমিতির পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে স্মারকলিপি দেওয়া হয়।সমিতির সভাপতি মো. মতিউর রহমান তালুকাদর বলেন, ‘যত দিন পর্যন্ত আমাদের ভূমি আমরা বুঝে না পাব, তত দিন পর্যন্ত ভূমিদস্যুদের বিরুদ্ধে আমরা এই আন্দোলন চালিয়ে যাব।’