কেরানীগঞ্জের অপহূত কেব্ল ব্যবসায়ী ২৪ দিনেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বলধা গার্ডেনের সামনে থেকে অপহূত কেরানীগঞ্জের কেব্ল ব্যবসায়ী মতিউর রহমানকে ২৪ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।৯ ফেব্রুয়ারি কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে রাজধানীর স্টেডিয়াম মার্কেটে যাওয়ার পথে বলধা গার্ডেনের সামনে থেকে অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি তাঁকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। ওই দিন ওয়ারী থানার পুলিশ মামলা না নিয়ে একটি সাধারণ ডায়েরি করে। পরে ২৭ ফেব্রুয়ারি মতিউরের বড় ভাই মোকলেছুর রহমান আদালতে অপহরণের মামলা করেন। মোকলেছুর অভিযোগ করে বলেন, ‘আদালতের নির্দেশে ওয়ারী থানার পুলিশ মামলাটি গ্রহণ করলেও মতিউরকে উদ্ধারে কোনো তৎপরতা দেখাচ্ছে না। এমনকি আমার ভাই বেঁচে আছে নাকি মারা গেছে, তা-ও জানি না।’মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার এসআই সাইফুল ইসলাম বলেন, মতিউরকে উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে।