কেরানীগঞ্জের বিদ্যুৎ লাইন মাটির নিচে স্থাপন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কেরানীগঞ্জে সব বিদ্যুতের লাইন মাটির নিচে স্থাপন করা হবে। উপজেলা হিসেবে কেরানীগঞ্জে প্রথম এই প্রকল্প নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে আগানগর ইউনিয়ন ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ এ কথা জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, কেরানীগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে। পাইলট প্রকল্প হিসেবে ২০১৮ সালে কেরানীগঞ্জে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র উদ্বোধন করা হবে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ছাত্রলীগে অছাত্রদের জায়গা দেওয়া হবে না। একমাত্র শিক্ষার্থীরাই কমিটিতে স্থান পাবে। ছাত্রলীগকে সুসংগঠিত করতে নিয়মিত সভা ও সেমিনার করতে হবে।

আগানগর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. মাসুদ রানার সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ প্রমুখ।