কেরানীগঞ্জের ১২ ইউপির তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী উপজেলায় আগামী ৪ ও ৭ জুন ভোট গ্রহণ করা হবে। কেরানীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর, হযরতপুর, তারানগর, কলাতিয়া, কালিন্দী, শাক্তা ও জিনজিরা ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৮ মে। মনোনয়নপত্র বাছাই ১০ ও ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ মে। ভোট গ্রহণ করা হবে ৪ জুন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা, তেঘরিয়া, কোন্ডা, শুভাঢ্যা ও আগানগর ইউনিয়নে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১১ মে। বাছাই ১৩ ও ১৪ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২১ মে। ভোট গ্রহণ করা হবে ৭ জুন।কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুন জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।