কেরানীহাটে পত্রিকার গাড়ি ভাঙচুর করেছে জামায়াত-শিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবান-চট্টগ্রাম সড়কের কেরানীহাটে গতকাল বৃহস্পতিবার জামায়াত-শিবিরের পিকেটাররা পত্রিকাবাহী একটি গাড়ি ভাঙচুর করেছে। নয়া দিগন্ত ছাড়া অন্য সব পত্রিকা পুড়িয়ে ফেলার জন্য গাড়ি থেকে নামানো হয়েছিল। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পিকেটাররা গাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছে বলে চালক জানান। এ জন্য গতকাল বান্দরবানে প্রথম আলোসহ অন্যান্য পত্রিকা দুপুর ১২টার দিকে পৌঁছায়।
বান্দরবানের পত্রিকার এজেন্টের কর্মকর্তা অসীম রায় জানান, সকালে সাতকানিয়ার কেরানীহাট থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বান্দরবানে পত্রিকা পাঠানোর সময় বারিহাট এলাকায় পিকেটাররা যানটি আটক করে। এ সময় গাড়িটিতে ‘সংবাদপত্র’ লেখা ব্যানার ছিল।