কেরুর ব্যবস্থাপনা পরিচালকের ব্যাখ্যা
‘জমি কেরুর, লাভের টাকা দলীয় লোকদের পকেটে’ শিরোনামে গত বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত খবরের অংশবিশেষের ব্যাখ্যা দিয়েছেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আবদার হোসেন। ব্যাখ্যায় তিনি বলেন, ‘প্রকাশিত খবরে তাঁকে উদ্ধৃতি করে বলা হয়েছে, কেরু হলো দুর্নীতির আর্কাইভ, এখানে অনিয়মের শেষ নেই। অবশ্য এখন অনিয়ম কিছুটা দূর হয়েছে। কিন্তু, এক দিনে সব দূর করা যাবে না।’ ব্যবস্থাপনা পরিচালক বলেন, তিনি বলেছিলেন, ‘বছরের পর বছর কাঁচামালের অভাবে এ প্রতিষ্ঠানের সুগার ইউনিটটি লোকসানের সম্মুখীন হচ্ছে। অপরদিকে ডিস্টিলারি ইউনিট ২৮ থেকে ৩০ কোটি টাকা লাভ করছে। অনিয়মের ব্যাপারে তিনি বলেন. অতীতে অনিয়ম থাকলেও বর্তমানে নিয়মনীতির মাধ্যমে জমি ইজারা দিয়ে মিল প্রায় ৯০ লাখ টাকা বেশি আয় করেছে। তা ছাড়া চুয়াডাঙ্গা ১ ও ২ আসনের সাংসদদের ব্যাপারে তিনি মন্তব্য করেননি বলেও জানান।