ভারতীয় ছবি 'কেলোর কীর্তি' মুক্তিতে হাইকোর্টের স্থগিতাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় বাংলা কমেডি সিনেমা ‘কেলোর কীর্তি’ বাংলাদেশে প্রদর্শনের ব্যাপারে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যার্টনি জেনারেল তাপস কুমার বিশ্বাস। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
২২ জুলাই বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘কেলোর কীর্তি’ ছবিটি মুক্তি দেওয়ার সব পরিকল্পনা করে রেখেছিল আরাধনা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। হাইকোর্টের স্থগিতাদেশের কারণে আপাতত ছবিটি নিয়ে কোনো ধরনের প্রচারণাও করা যাবে না বলে জানা গেছে।
বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের ব্যাপারে উচ্চ আদালতে আপিল করবেন বলে ছবি সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।