কেশবপুর উপজেলা পরিষদ পোর্টাল উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে গতকাল শনিবার উপজেলা পরিষদ পোর্টালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে বিকেল চারটায় এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। এ ছাড়া আরও বক্তব্য দেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোহামঞ্চদ মনজুর আলম, পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস।