কেশবপুর মধুমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মধুমেলার উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থনীতি-বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান এবং কেশবপুরের সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। মধুমেলা উদ্যাপন কমিটির সভাপতি যশোরের জেলা প্রশাসক হুরমায়ূন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আকতারী মমতাজ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন, যশোরের সহকারী পুলিশ সুপার কে এম আরিফুল হক, কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবির প্রমুখ।