কেশবপুরে আ.লীগ প্রার্থীর ইশতেহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম গতকাল শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গতকাল সন্ধ্যায় তিনি ওই ইশতেহার ঘোষণা করেন।
রফিকুল ইসলাম তাঁর নির্বাচনী ইশতেহারে উন্নয়নবঞ্চিত এলাকার উন্নয়ন কর্মকাণ্ড অগ্রাধিকার ভিত্তিতে ত্বরান্বিত করা, আর্সেনিকমুক্ত পানি সরবরাহের বিল ৫০ টাকা হারে কমানো, পৌরসভার অন্ধকারাচ্ছন্ন এলাকায় এক বছরের মধ্যে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা, বৈষম্যমূলক হোল্ডিং ট্যাক্স ন্যায্যতার ভিত্তিতে নির্ধারণ, খেলাধুলার জন্য মিনি স্টেডিয়াম করা সহ ১৮টি অঙ্গীকার করেন।