কেশবপুরে উত্ত্যক্ত করার প্রতিবাদে ক্লাস বর্জন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশব-পুরে কমনরুমে ঢুকে ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় বরনডালির কপোতাক্ষ সম্মিলনী ডিগ্রি কলেজে গতকাল বুধবারও কোনো ক্লাস হয়নি। উত্ত্যক্তকারী ও তার বাবাকে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে শিক্ষার্থী ও শিক্ষকেরা ক্লাস বর্জন অব্যাহত রেখেছেন।কলেজ অধ্যক্ষ তহিদুল ইসলাম বলেন, ‘আমরা গত মঙ্গলবার উত্ত্যক্তকারী ও তার বাবাকে গ্রেপ্তারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একটি দরখাস্ত দিয়েছি।’ উত্ত্যক্তকারী ও তার বাবাকে চেয়ারম্যানের জিম্মায় থানা থেকে ছেড়ে দিয়ে সাত দিনের মধ্যে আপস-মীমাংসার যে উদ্যোগ নেওয়ার কথা ছিল, সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অধ্যক্ষ জানান। ইউএনও খান মোহাম্মদ রেজাউন নবী বলেন, বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।