কেশবপুরে গণছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুর-বেগমপুর সড়কের নতুন মূলগ্রামের কওছারের খেজুরবাগান এলাকায় সোমবার রাতে গণছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা সাতজনের কাছ থেকে নগদ টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।এলাকাবাসী অভিযোগ করেন, সড়কের কেশবপুর উপজেলার নতুন মূলগ্রাম কওছারের খেজুরবাগান এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা লোকজনের কাছ থেকে মোটরসাইকেল, মুঠোফোন, সাইকেল ও নগদ টাকা নিয়ে যায়। পুলিশ ছিনতাই ঠেকাতে কোনো ব্যবস্থা নেয়নি।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন বলেন, ‘খেজুরবাগান এলাকায় ছিনতাই হয় তা আগে কখনো কেউ আমাকে জানায়নি। তবে ওই খানে পুলিশি টহলের ব্যবস্থা আছে।’