কেশবপুরে চোর সন্দেহে পিটুনি যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে গতকাল সোমবার চোর সন্দেহে জনতা এক যুবককে পেটায়। পরে তাঁর মৃত্যু হয়।নিহতের নাম হাফিজুর রহমান (২২)। তিনি শহরের বায়শা এলাকার মৃত আকরাম মোল্লার ছেলে।নিহতের প্রতিবেশীরা বলেন, জনতার হাত থেকে উদ্ধারের পর পুলিশ তাৎক্ষণিক হাফিজুরকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তিনি মারা নাও যেতে পারতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী জানায়, গতকাল বিকেল সাড়ে চারটায় কেশবপুর পাবলিক মাঠে ফুটবল খেলা চলছিল। এ সময় জনতা সাইকেলচোর সন্দেহে হাফিজুর রহমানকে মারধর করতে থাকে।