কেশবপুরে দুটি নতুন ইউনিয়ন গঠন
যশোরের কেশবপুর উপজেলায় দুটি ইউনিয়ন ভেঙে আরও দুটি নতুন ইউনিয়ন করা হয়েছে। এ-সংক্রান্ত গেজেটের চিঠি গত বুধবার কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এসে পৌঁছেছে।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১ নম্বর ত্রিমোহিনী ইউনিয়নকে ভেঙে ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়ন করা হয়েছে। সাতবাড়িয়া ইউনিয়নের গ্রামগুলো হলো বেগমপুর, বাওড় মর্শিনা, সাতবাড়িয়া উত্তর, সাতবাড়িয়া দক্ষিণ, কড়িয়াখালী, কোমরপোল, জানপুর, চালিতাবাড়িয়া, দত্তনগর, ভালুকঘর উত্তর ও ভালুকঘর দক্ষিণ।
ত্রিমোহিনী ইউনিয়নের গ্রামগুলো হলো চাঁদড়া উত্তর, চাঁদড়া দক্ষিণ, মৃর্জানগর উত্তর, মৃর্জানগর দক্ষিণ, বরণডালি পূর্ব, বরণডালি উত্তর, বরণডালি দক্ষিণ, সরশকাটি, সাহাপুর, শ্রীরামপুর ও সরাফপুর।
এদিকে বিদ্যানন্দকাটি ইউনিয়নকে ভেঙে হাসানপুর ইউনিয়ন করা হয়েছে। এ ইউনিয়নের গ্রামগুলো হলো বুড়িহাটি উত্তর, বুড়িহাটি দক্ষিণ, কাবিলপুর, আওয়ালগাতী, হাসানপুর, কাকিলাখালী, টিটাবাজিতপুর, নেহালপুর, রেজাকাটি, মহাদেবপুর, বগা, মোমিনপুর ও সফসেকনপুর।
বিদ্যানন্দকাটি ইউনিয়নের গ্রামগুলো হলো তেঘরী, ভান্ডারখোলা, খোপদই, ফতেপুর, হাড়িয়াঘোপ, পরচক্রা, কালিয়ারই, বিদ্যানন্দকাটি, লালপুর, বাউশলা উত্তর, বাউশলা দক্ষিণ। ইউএনও শরীফ রায়হান কবির বলেন, প্রশাসনিক কাজ সহজ করতে দুটি ইউনিয়নকে ভেঙে আরও দুটি ইউনিয়ন করা হয়েছে।