কেশবপুরে নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে গতকাল সোমবার এসএসসি নির্বাচনী পরীক্ষার ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উপজেলা শহরে মিছিল ও সমাবেশ করছে। তারা পরীক্ষা বাতিলসহ এ ঘটনায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।জানা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এবার ইংরেজি প্রথম, দ্বিতীয়পত্রসহ নির্বাচনী পরীক্ষার কয়েকটি প্রশ্নপত্র তৈরি করে। গতকাল সোমবার সকালে পরীক্ষা শুরু হওয়ার আগে উপজেলা শহরসহ বিভিন্ন স্থানের ফটোকপির দোকানে ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র পাওয়া যাচ্ছিল। এ কারণে কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ওই পরীক্ষা বাতিল করে। কিন্তু উপজেলার অপর ৭০টি বিদ্যালয়ে এ পরীক্ষা বাতিল করা হয়নি।কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সবেদ আলী বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সব স্কুলের পরীক্ষা বাতিল হয়েছে । আজকের পরীক্ষা আর নতুন করে নেওয়া হবে না।মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বলেন, ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত ও তদন্ত কমিটি করা হয়েছে। তারা ২৯ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’