কেশবপুরে নির্মাণাধীন স্মৃতিস্তম্ভ ভাঙচুর
যশোরের কেশবপুরের পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রাজাকারদের নির্যাতন কেন্দ্রে নির্মাণাধীন সঞ্চৃতিস্তম্ভ ‘যুদ্ধভাসানে’র একটি ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধের সময়ে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রাজাকার বাহিনী ক্যাম্প গড়ে তুলে সেখানে লোকজনকে ধরে এনে নির্যাতন চালাত। দীর্ঘদিন ধরে এলাকাবাসী সেখানে একটি সঞ্চৃতিস্তম্ভ নির্মাণের দাবি করে আসছিলেন। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে একটি কমিটি করে এখানে মাস দুয়েক আগে একটি সঞ্চৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু করা হয়। প্রায় দুই লাখ টাকা ব্যয়ে সঞ্চৃতিস্তম্ভটি নির্মাণের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। ২০ আগস্ট এটি উদ্বোধনের কথা রয়েছে। ভাষা আন্দোলনের সঞ্চরণে শহীদ মিনার, সাতজন বীরশ্রেষ্ঠের ছবি, মুক্তিযুদ্ধের সময়ের ১১টি সেক্টরকে সঞ্চরণ করতে ১১টি স্তম্ভ এবং রাজাকারদের নির্মম নির্যাতনের সঞ্চৃতি ফুটিয়ে তুলতে জাতীয় ফুল শাপলার মধ্যে নির্যাতনের চিত্র ভাস্কর্য দিয়ে তৈরি করা হয়েছে। এই ভাস্কর্যের একটির হাত বেয়নেটসহ ভেঙে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত সোমবার রাতে কে বা কারা স্কুলে ঢুকে এটি ভেঙে ফেলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান বলেন, ‘ঈদের ছুটির পরে গতকাল মঙ্গলবার সকালে স্কুলে এসে আমরা দেখতে পাই নির্মাণাধীন সঞ্চৃতিস্তম্ভের একটি ভাস্কর্যের হাত কে বা কারা ভেঙে ফেলেছে। আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানাই।’ তিনি আরও বলেন, এ ব্যাপারে আলোচনা করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। কেশবপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহামঞ্চদ আলী বলেন, একাত্তরের পরাজিত শক্তি, যারা স্বাধীনতা চায় না, তারা এ জঘন্য ঘটনা ঘটিয়েছে।কেশবপুর নাগরিক সমাজের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী বলেন, মৌলবাদী শক্তি পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবিতে আজ বুধবার কেশবপুর ত্রিমোহিনী মোড় চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। সঞ্চৃতিস্তম্ভ নির্মাণে সার্বিক তত্ত্বাবধানকারী ইউএনও আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, এ ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। ভাস্কর্যের যে ক্ষতি করা হয়েছে, তা পুনরায় নির্মাণ করে ২০ আগস্ট সঞ্চৃতিস্তম্ভটি উদ্বোধন করা হবে।