কেশবপুরে পল্লী বিদ্যুতের কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহে বৈষম্যের অভিযোগ এনে পল্লী বিদ্যুতের কার্যালয়ে ভাঙচুর ও সহকারী প্রকৌশলী আশিকুল ইসলামকে মারধরের ঘটনায় গত রোববার মামলা হয়েছে।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন বলেন, প্রকৌশলীকে মারধর ও ভাঙচুরের ঘটনায় পল্লী বিদ্যুতের কেশবপুর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আলতাফ হোসেন রোববার ছয়জনকে আসামি করে মামলা করেছেন।