কেশবপুরে ফুটবলে চ্যাম্পিয়ন মঙ্গলকোট ইউনিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে গতকাল সোমবার বিকেলে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় মঙ্গলকোট ইউনিয়ন জয়লাভ করে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পাঁজিয়া ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মঙ্গলকোট ইউনিয়ন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেশবপুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, খুলনায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবদুর রশিদ ও ব্যাংকের কেশবপুর শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির। এ টুর্নামেন্টে অর্থায়ন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। বিজয়ী দলের অধিনায়কের হাতে সোনার কাপ তুলে দেন প্রধান অতিথি।