কেশবপুরে বস্ত্র ব্যবসায়ীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে বস্ত্র ব্যবসায়ীদের সভায় ঢুকে যুবদল সভাপতি ও পৌর কাউন্সিলরের হুমকির প্রতিবাদে গতকাল বুধবার ব্যবসায়ীরা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, শহরের রহমান বস্ত্রালয় থেকে রোববার কিছু কাপড় চুরি যায়। এ ঘটনায় বস্ত্র ব্যবসায়ী সমিতি মঙ্গলবার সন্ধ্যায় রহমান বস্ত্রালয়ে বসে সভা করছিল। এ সময় যুবদলের সভাপতি ও কাউন্সিলর কুতুবউদ্দিন সেখানে গিয়ে সালিস বন্ধের নির্দেশ দেন। প্রতিবাদ করলে তিনি ব্যবসায়ীদের গালাগাল করেন। পরে সমিতির নেতারা কুতুবউদ্দিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। কুতুবউদ্দিন বিশ্বাস বলেন, ‘কোনো হুমকি দিইনি বা অসদাচরণ করিনি। আমি সেখানে ঘটনাটি জানতে গিয়েছিলাম মাত্র।’