কেশবপুরে বিনা চিকিৎ সায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেশবপুর শহরের কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে গতকাল সোমবার দুপুরে বিনা চিকিৎ সায় এক প্রসূতিমায়ের মৃত্যু ঘটেছে। ঘটনায় প্রতিবাদে রোগীর বিক্ষুব্ধ স্বজনেরা ক্লিনিক ভাঙচুর করেছে। এ সময় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।জানা গেছে, পৌরসভার হাবাসপোল এলাকার ভ্যানচালক আলমগীর হোসেনে স্ত্রী জেসমিন (২৫) বাড়িতে একটি পুত্রসন্তান প্রসব করেন। গর্ভফুল না পড়ায় জেসমিনকে শহরের মাতৃমঙ্গল ক্লিনিকে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়। পথে কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকের লোকজন জোর করে রোগীকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে নেন। কিন্ত এ সময় ওই ক্লিনিকে কোনো চিকিৎ সক ছিলেন না।রোগীর শ্বশুর আবদুর রাজ্জাক জানান, ক্লিনিকের সেবিকা হাজিরা খাতুন কী যেন একটা ইনজেকশন দেওয়ার পর রোগী মারা যান। তখন ক্লিনিকের লোকজন অ্যাম্বুলেন্স ডেকে তড়িঘড়ি করে তাতে লাশ তুলে দিয়ে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়ে দেন। খুলনায় নেওয়ার পথে মাতৃমঙ্গল ক্লিনিকের চিকিৎ সক নজরুল ইসলামকে দেখালে ওই রোগী মারা গেছে বলে তিনি জানান।ক্লিনিকের মালিক মিজানুর রহমান খান বলেন, ‘রোগীর অবস্থার অবনতি ঘটায় তাঁরা খুলনায় রেফার করার পর রাস্তায় তিনি (রোগী) মারা গেছেন। এরপর উদ্দেশ্যমূলকভাবে তাঁরা আমার ক্লিনিক ভাঙচুর করে ক্ষতি সাধন করেছে।’ এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।