কেশবপুরে ভ্যানচালক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে গত শনিবার রাতে ভ্যানচালক খুন হয়েছেন। একই ঘটনায় তিনজন আহত হন। এ ব্যাপারে কেশবপুর থানায় একটি মামলা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার গড়ভাঙ্গা বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে মঞ্চে নৃত্য পরিবেশনা নিয়ে একদল যুবকের মধ্যে বাগিবতণ্ডা হয়। এরই জের ধরে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মনিরামপুর উপজেলার মুজগুন্নি গ্রামের মামুনের সঙ্গে একই গ্রামের মুস্তাফিজুর রহমান ও রফিকুল ইসলামের মারামারি হয়। এ সময় সঙ্গে থাকা ভ্যানচালক মোজাফফর (২৭) ঠেকাতে গেলে তিনি বুকে ছুরিকাহত হন। এ সময় মুস্তাফিজুর ও রফিকুল আহত হন। তাঁদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোজাফফর মারা যান। কুমারখালীতে অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার শিলাইদহ পদ্মা নদীর ঘাটে লোক পারাপারের সময় লাশটি দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। কুমারখালী থানার উপপরিদর্শক এসআই আবদুল করিম জানান, উদ্ধারকৃত লাশের আনুমানিক বয়স ২৭-২৮ বছর।