কেশবপুরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে ব্যাটারিচালিত ভ্যানচালকেরা সড়কে ভ্যান চালানোর দাবিতে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন। তাঁরা প্রধান সড়কে ভ্যান চলায় নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন বলে উল্লেখ করে নির্বিঘ্নে ভ্যান চালানোর দাবি জানান।
গতকাল শুক্রবার বিকেলে ব্যাটারিচালিত ভ্যানচালকেরা শহরে মিছিল বের করেন। পরে কেশবপুর প্রেসক্লাব থেকে ত্রিমোহিনী মোড় চত্বর পর্যন্ত রাস্তার দুই পাশে মানববন্ধন করেন। তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দাবি-সংবলিত স্মারকলিপি দেন।