কেশবপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর বাজারে গত শনিবার রাতে এক স্কুলশিক্ষকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে একটি মোটরসাইকেল, স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল নিয়ে গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে শিক্ষক মিজানুর রহমানের বাড়ির জানালা ভেঙে ১০-১৫ জনের একদল ডাকাত ঘরে ঢোকে। তারা মিজানুর রহমানকে আচমকা মারধর করতে থাকে। ডাকাতেরা দা দিয়ে তাঁর মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। তাসলিমা স্থানীয়ভাবে চিকিৎ সা নিয়েছেন।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রেজাউল হোসেন জানান, এ ব্যাপারে ক্ষতিগ্রস্তরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।