কেশবপুরে সরকারি রাস্তায় বেড়া, চলাচলে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর–ফতেপুর রাস্তাটির প্রায় ১০০ ফুট দীর্ঘ বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ছবিটি মজিদপুর ইউনিয়নের পূর্বপাড়ার l প্রথম আলো
যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর–ফতেপুর রাস্তাটির প্রায় ১০০ ফুট দীর্ঘ বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ছবিটি মজিদপুর ইউনিয়নের পূর্বপাড়ার l প্রথম আলো

যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামে একটি সরকারি রাস্তা একজন প্রভাবশালী ব্যক্তি বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন। শত শত লোকের চলাচলের রাস্তাটি ঘিরে দেওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে। বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়ায় রাস্তাটি পাকা করার কাজও বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, উপজেলার মজিদপুর ইউনিয়নের পূর্বপাড়ায় মজিদপুর ভায়া কেশবপুর-ফতেপুর রাস্তাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) অধীনস্থ রাস্তা। গত অক্টোবর মাসে রাস্তাটির উন্নয়নকাজ শুরু হলে এলাকার রজব আলী এর প্রায় ১০০ ফুট এলাকা লম্বালম্বিভাবেবাঁশের বেড়া দিয়ে ঘিরে দেন। এ সময় রাস্তাটির উন্নয়নকাজ বন্ধ হয়ে যায়। রাস্তাটিতে ইট বিছানোর কাজ চলছিল। সে সময় থেকে উন্নয়নকাজ এখন পর্যন্ত বন্ধ রয়েছে।

গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, ওই রাস্তার দৈর্ঘ্যে ১০০ ফুট বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এতে ৬ ফুট প্রস্থের রাস্তাটির ৪ ফুটের মতো বন্ধ করে দেওয়া হয়েছে। একটি মোটরসাইকেল বা একটি সাইকেল চলাও মুশকিল এই সরু পথ দিয়ে।

 এলাকাবাসী সূত্র জানায়, এই রাস্তা দিয়ে ৭০-৮০টি পরিবার চলাচল করে। তাদের যাতায়াতে চরম সমস্যা হচ্ছে। এই গ্রামের বেল্লাল হোসেন বলেন, ‘আমি নিজে একটি মোটরসাইকেল চালাই, সেটি এখন বের করতে পারছি না। রাস্তা ঘিরে দেওয়ার কারণে চলাচলে অনেক সমস্যা হচ্ছে।’ গৃহবধূ পারভিন নাহার বলেন, ‘আমাদের ধান আনতে অনেক সমস্যা হচ্ছে। রাস্তার ৫০ গজ দূরে আমাদের বাড়ি হওয়া সত্ত্বেও আমাদের তিন কিলোমিটার ঘুরে ধান আনতে হয়েছে।’

জানতে চাইলে রজব আলী বলেন, ‘ওই রাস্তা আমার জমির ওপর দিয়ে চলে গেছে।’ মূলত রাস্তাটি অপর প্রান্তে ছায়রা বেগমের জমির ওপর দিয়ে গেছে।

ছায়রা বেগম বলেন, ‘আমি সরকারি আমিন দিয়ে মাপজোক করে তিন বছর আগে প্রাচীর নির্মাণ করেছি।’