কেশবপুরে সোলার চার্জার পেল ৩৫০ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেশবপুরের সাড়ে তিন শ শিক্ষার্থীকে সোলার চার্জার দেওয়া দিয়েছে উপজেলা প্রশাসন। ছবি: দিলীপ মোদক
কেশবপুরের সাড়ে তিন শ শিক্ষার্থীকে সোলার চার্জার দেওয়া দিয়েছে উপজেলা প্রশাসন। ছবি: দিলীপ মোদক

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৫০ শিক্ষার্থীকে সোলার চার্জার দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন গ্রামের বিদ্যুৎবিহীন শিক্ষার্থীদের বাড়িতে এই চার্জার তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার অনেক শিক্ষার্থীদের বাড়িতে বিদ্যুৎ না থাকায় তাদের পড়াশোনায় ব্যাঘাত হয়। এ ধরনের শিক্ষার্থীদের খুঁজে বের করে প্রত্যেককে একটি করে সোলার চার্জার দেওয়া হয়েছে। কেশবপুর পাবলিক ময়দানে সন্ধ্যার পর চার্জার তুলে দেন কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির।

ইউএনও শরীফ রায়হান কবির বলেন, কেশবপুরের জলাবদ্ধতায় রাস্তার ধারের টংঘরে আসা শিক্ষার্থীরা মোমবাতির জন্য পড়ালেখা করতে পারছে না বলে শুনেছিলাম। তারা যেন আলোর অভাবে অসুবিধায় না পড়ে সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

মূলগ্রাম বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী পাপিয়ার ভাষ্য, এত দিন কুপির আলোতে পড়তাম। কেরোসিন শেষ হলে আর রাতে পড়া যেত না। এই চার্জার পেয়ে রাতে পড়তে পারব।