কেশবপুরে সড়ক দুর্ঘটনা নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ শনিবার ভোরে যশোর-সাতক্ষীরা সড়কের কেদারপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

কেশবপুর থানার পুলিশ জানায়, সাভার থেকে ইট ভাটার কাজ শেষে কয়েকজন শ্রমিক তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে একটি পিকআপে করে বাড়ি ফিরছিলেন। কেদারপুর মোড়ে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় একটি গাছের সঙ্গে পিকআপটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বহিরামপুর গ্রামের আবুল কাশেম (৬৫) এবং খুলনার পাইকগাছা উপজেলার ফতেপুর গ্রামের হানিফ গাজীর মেয়ে ফারজানা খাতুন (২)। আহত চারজনকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী গাজী বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এ কারণে থানায় কোনো মামলা হয়নি। লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।