কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে গত রোববার কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও ছয়জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৩৫)। তাঁর বাড়ি যশোরের রবীন্দ্রনাথ সড়কে। আহত ব্যক্তিরা হলো: ইদ্রিস আলি, শওকত হোসেন, চঞ্চল হোসেন, আজিম উদ্দিন, পলাশ ও তাহের।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন জানান, মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।