কেশবপুরে হাডুডু খেলা নিয়ে সংঘর্ষ ১০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার দুটি স্থানে গতকাল বুধবার হাডুডু খেলা নিয়ে পৃথক সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার ভালুকঘর গাজীপাড়ায় হাডুডু খেলার সময় দর্শকদের বসা ও দাঁড়িয়ে থাকা নিয়ে বাগিবতণ্ডা হয়। এর জের ধরে গতকাল বুধবার সকালে ভালুকঘর ও শ্রীরামপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পাঁচজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন, ভালুকঘর গ্রামের টিপু সুলতান ও জিয়ারুল এবং শ্রীরামপুর গ্রামের রিক্তা, প্যান্দারে ও নজরুল ইসলাম। উপজেলার সুফলাকাঠি ইউনিয়ন পরিষদ মাঠে গতকাল দুপুরে হাডুডু খেলায় দুই দলের হারজিত নিয়ে আড়ুয়া এবং বেতিখোলা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হন।