কেশবপুরে হামলার ঘটনায় আ.লীগের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ঋষিপাড়ায় সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য জামাল উদ্দীনকে গত সোমবার যশোর থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই হামলার প্রতিবাদে বাংলাদেশ দলিত পরিষদ আগামী ৫ ডিসেম্বর সব জেলায় মানববন্ধন ও জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন বলেন, ‘জামাল এ ঘটনায় জড়িত বলে আমার মনে হয় না।’১৬ নভেম্বর সকালে মজিদপুর ঋষিপাড়ায় জমি দখল করতে দুটি ঋষি পরিবারের ওপর হামলা ও তিনটি ঘর পুড়িয়ে দেওয়া হয়।