কেশবপুরে ১০ জনকে রেইনকোট বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলায় গতকাল মঙ্গলবার সকালে প্রথম আলোর পক্ষ থেকে ১০ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদপত্র বিক্রয়কেন্দ্র নিউজ হাউসে বিক্রয়কর্মীদের হাতে এসব রেইনকোট তুলে দেন প্রথম আলোর খুলনা অঞ্চলের ব্যবস্থাপক আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সংবাদপত্র বিক্রয় প্রতিনিধি (এজেন্ট) অনিল কুমার মোদক।