কেশবপুরের জলাবদ্ধতায় গৃহহারা ৭৫টি পরিবার টিন পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতার শিকার যশোরের কেশবপুরের ৭৫টি পরিবারকে টিন দিয়েছে স্থানীয় প্রশাসন। আজ শনিবার কেশবপুরের আবু সারাফ সাদেক মিলনায়তনে গৃহহারা ৭৫ পরিবারকে টিন দেওয়া হয়।

অতিবর্ষণের কারণে যশোরেরর কেশবপুর উপজেলার পৌরসভাসহ ১১টি ইউনিয়ন গত বছরের জুলাই ও আগস্ট মাসে জলাবদ্ধ হয়ে যায়। তখন এলাকার ৮০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। প্রধান সড়কসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার মানুষ আশ্রয় নেয়। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয় কেশবপুর পৌরসভা ও কেশবপুরর ইউনিয়ন। দুই মাস পর পানি নেমে গেলেও বাড়ি ফিরে তাদের শুরু হয় নতুন সংগ্রাম। জলাবদ্ধতায় তাদের বসতভিটা বিধ্বস্ত হয়ে যায়। বিধ্বস্ত ভিটার ওপরে কোনো রকমে পলিথিনের ছাপরা করে তারা বসবাস শুরু করে। অভাবী মানুষগুলো সাত মাস ধরে বাড়িঘর করতে না পারায় তাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। শীতের মধ্যে কুয়াশায় তাদের বালিশ-কাঁথা ভিজে যায়। আর সারা রাত তাদের নির্ঘুম কাটাতে হয়। বৃষ্টি হলে তারা খোলা আকাশের নিচে ভিজে কষ্টে জীবন যাপন করছিল। এসব অসহায় মানুষের জীবন নিয়ে প্রথম আলোয় খবর ছাপা হয়। হাবাসপোল এলাকার হাজেরা খাতুন ও সত্তরোর্ধ্ব আয়েশা বেগম এবং মধ্যকুল এলাকার শিল্পী বেগমকে নিয়ে খবর প্রকাশিত হয়। তাঁদের সবাই গতকাল দুই বান টিন ও ছয় হাজার টাকা করে পান।
আজ টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুরের সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। সভায় সভাপতিত্ব করেন কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির, কেশবপুরের পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, মহিলা ভইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. কবীর হোসেন।
টিন পেয়ে হাবাসপোল গ্রামের হাজিরা খাতুন বলেন, টিন পেয়ে মাথার ওপর চালা উঠিয়ে ছেলে ও স্বামী নিয়ে বসবাস করবেন। আয়েশা বেগম বলেন, ‘টিন যহন দেছে, এহন থেকে আর কষ্ট করা লাগবে না।’ মধ্যকুল এলাকার শিল্পী বেগমও টিন পান। তাঁকে নিয়েও খবর প্রকাশিত হয়। তিনি অন্যের বাড়িতে দুই শিশু নিয়ে পলিথিন টাঙিয়ে ছাপরাতে বসবাস করছিলেন। আজ তিনি আবু শারাফ মিলনায়তেন তাঁর ছোট শিশুকে নিয়ে টিন নিতে এসে বলেন, ‘এখন অন্তত নিজের ভিটায় অবারও অগের মতো থাকতে পারব, এতে আমি খুশি।’
উপজেলা প্রকল্প অফিস থেকে জলাবদ্ধতায় ৬০০ গৃহহারা পরিবারের তালিকা করা হয়। তাদের মধ্য থেকে এর অগে ১২৬টি পরিবার এবং গতকাল ৭৫টি পরিবারকে টিন দেওয়া হয়।
এ ব্যাপারে কেশবপুর ইউএনও বলেন, তালিকা থেকে যাদের টিনি দেওয়া হলো, তাদের বাইরে যারা থাকল, পরবর্তী সময়ে টিন এলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে।