কেশবপুরের সেই হনুমানটি অবশেষে মারা গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে বন বিভাগের কার্যালয়ে চিকিৎসাধীন হনুমানটি অবশেষে গত শনিবার বিকেলে মারা গেছে।বন বিভাগের ফরেস্টার সুধীর কুমার রায় জানান, গত ১৪ ফেব্রুয়ারি থেকে আহত হনুমানটির চিকিৎসা চলছিল। শনিবার বিকেলে চিকিৎসাসহকারী আলমগীর ইনজেকশন দিতে গিয়ে হনুমানটি মৃত দেখতে পান।গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় হনুমানটির ময়নাতদন্ত সম্পন্ন হয়। বন বিভাগের অফিস চত্বরের এক কোনায় হনুমানটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।কেশবপুরের দলছুট একটি হনুমান সম্প্রতি বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলায় চলে যায়। সেখানে হনুমানটিকে লোকজন পিটিয়ে আহত করে। আহত হনুমানটিকে গত ১৪ ফেব্রুয়ারি কেশবপুরে ফিরিয়ে আনা হয়।