কোকোর চেহলাম অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়া তাঁর কার্যালয়ে চেহলামের বিশেষ মোনাজাতে অংশ নেন। কোকো গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
গতকাল তাঁর চেহলাম উপলক্ষে সকাল থেকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের নিচতলায় কোরআনখানির আয়োজন করা হয়।