কোকোর জন্য আজ দোয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার জুমার নামাজের পর সব মসজিদে বিশেষ দোয়া মাহফিল করবে বিএনপি। দলের এবং ২০-দলীয় জোটের নেতা-কর্মী ও দেশবাসীকে দোয়া মাহফিলে শরিক হতে অনুরোধ জানানো হয়েছে।
একই দিনে সুবিধামতো সময়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী আরাফাত রহমানের জন্য প্রার্থনা করতে অনুরোধ করা হয়েছে।